ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আজিজুল গাজী স্টাফ রিপোর্টর
  • আপডেট সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বাগেরহাটের মোংলায় বনজ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৩২ কেজি হরিণের মাংস, মাথা, পা ও শিকারের ফাঁদ। এ ঘটনায় এক শিকারিকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল মোংলা উপজেলার কানাইনগর এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা এবং প্রায় ২ হাজার মিটার দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে রব শেখ নামের এক শিকারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, হরিণ শিকার সম্পূর্ণ অবৈধ এবং বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সুন্দরবনের প্রাণবৈচিত্র্য রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
উদ্ধারকৃত হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ আটক শিকারিকে আজ বুধবার দুপুরে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের ধারণা, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনও সক্রিয় রয়েছে একটি শিকারি চক্র। নিয়মিত নজরদারি আরও জোরদার করলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
বন্যপ্রাণী রক্ষায় কোস্ট গার্ড ও পুলিশের এই সফল অভিযান এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মোংলায় ৩২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

আপডেট সময় : ০৯:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫