ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

বরিশালে ২৭ বছরের গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ: আদালতের নির্দেশে মামলা নিতে ওসিকে আদেশ

আতিকুল ইসলাম ক্রাইম রিপোর্টার দুর্নীতি তালাশ নিউজ টিভি বরিশাল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে ২৭ বছরের গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ: আদালতের নির্দেশে মামলা নিতে ওসিকে আদেশ

শয়তানের নিঃশ্বাসে’ বিশ্বাস করে অচেনা এক ব্যক্তির ফাঁদে পড়ে ভয়ংকর অভিজ্ঞতার শিকার হয়েছেন ২৭ বছরের এক গৃহবধূ। পরিচয়ের সূত্র ধরে তাকে ঢাকায় নিয়ে গিয়ে টানা সাত দিন ধর্ষণের অভিযোগ উঠেছে এক রাসেল নামে যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই গৃহবধূ মামলা করলে আদালত অভিযোগটি আমলে নেন এবং কোতয়ালি থানার ওসিকে আসামির বিরুদ্ধে এজাহার নিতে নির্দেশ দেন।

মামলার বাদী নগরের ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার আসমা আক্তার। তিনি অভিযোগে উল্লেখ করেন—ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা রাসেলের সঙ্গে তার ফোনে পরিচয় হয়। একপর্যায়ে রাসেল আইডি কার্ড সংশোধন করে দেওয়ার কথা বলে গত ১২ নভেম্বর তাকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আসতে বলেন।

বাদী জানান, সেখানে পৌঁছানোর পর রাসেল তাকে এবং তার নবজাতক সন্তানকে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে একটি নেশাজাতীয় কিছু খাইয়ে অজ্ঞান অবস্থায় ঢাকায় নিয়ে যায়। এরপর ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তাকে খুনের ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়।

একসময় সুযোগ পেয়ে তিনি স্বামীকে বিষয়টি জানালে স্বামী দ্রুত ঢাকায় গিয়ে ১৯ নভেম্বর স্ত্রীকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।

ঘটনার পর বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে তিনি মামলা দায়ের করেন। আদালত তাৎক্ষণিকভাবে অভিযোগটি গ্রহণ করে কোতয়ালি থানা পুলিশকে আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বরিশালে ২৭ বছরের গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ: আদালতের নির্দেশে মামলা নিতে ওসিকে আদেশ

আপডেট সময় : ০৯:১৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫