সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে
- আপডেট সময় : ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

সালথায় বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুরে সালথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু এর পক্ষে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার গট্টি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডবাসীর আয়োজনে বড় লক্ষণ দিয়া ঈদগাহ মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নূরুর সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গট্টি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান, বিএনপি নেতা, ডা. শাহ আলম, বকুল মেম্বার, সুরুজ মাতুব্বর, নুরুল ইসলাম খান, আবু মেম্বার, বকুল মোল্লা, ফরিদপুর জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক ইমদাদ খান রাসেল, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সভার বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -২ আসনে শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু কে বিপুল ভোটে জয়যুক্ত করে জাতীয় সংসদ পাঠাতে হবে। তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেন তাহলে তিনি মন্ত্রিত্ব পাবেন। এবং আমাদের সালথা ও নগরকান্দায় অনেক উন্নয়নের অনেক ভূমিকা রাখবে। এজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কাকে বিজয়ী করতে মাঠে নিরলস ভাবে কাজ করে যেতে হবে।


























