ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল।

ফরিদপুরে সালথায় ঘরের দরজার তালা ভেঙে স্বর্ণালংকার সহ জমির দলিল চুরির ঘটনা ঘটেছে 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি দুর্নীতি তালাশ নিউজ টিভি:
  • আপডেট সময় : ১১:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলার সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামের শেখ আকরামুজ্জামানের ঘরের দরজার তালা ভেঙ্গে ১ ভরি স্বর্ণালংকার ও জমির ২টি দলিল চুরি করে নিয়ে যায়।

সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল।

শেখ আকরামুজ্জামানের স্ত্রী রেবেকা জামান বলেন, আমরা পরিবারের সকলেই ঢাকাতে বসবাস করি। মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসি। আমরা বাড়িতে ছিলাম না। ভোর রাতে আমার দেবর আমাদের ফোন করে জানান যে আমার ঘরের দরজার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমি বাড়িতে এসে দেখি আমার আলমারির ভিতরে রাখা এক ভরি স্বর্ণের দুইটি হাতের বালা ও দুটি জমির দলিল চুরি করা হয়েছে।

শেখ আকরামুজ্জামানের ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমরা রাতের খাবার খেয়ে ১০ টার দিকে ঘুমিয়ে পড়ি। আনুমানিক রাত তিনটার দিকে ঘুম ভাঙলে ঘরের বাহিরে বের হতে চাইলে বাহির দিয়ে আমার ঘরে তালা মারা থাকায় আমরা ডাক চিৎকার শুরু করলে পাশে থাকা লোকজন এসে আমাদের ঘরের তালা খুলে দেয়। পরে আমরা দেখতে পাই আমার ভাইয়ের ঘরের তালা ভাঙ্গা। ভাইয়ের ঘরের তালা ভাঙ্গা দেখতে পেয়ে আমরা ভাইকে ফোন করে জানাই এবং পুলিশকে বিষয়টা অবগত করি।

এ বিষয়ে সালথা থানার ওসি (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল বলেন, খবর শুনে আমরা ঘটনাস্থল পরিবেশন করেছি। এখন পর্যন্ত থানায় তারা কোন অভিযোগ দেয়নি।

লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফরিদপুরে সালথায় ঘরের দরজার তালা ভেঙে স্বর্ণালংকার সহ জমির দলিল চুরির ঘটনা ঘটেছে 

আপডেট সময় : ১১:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫