ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরায় একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী মাগুরা শ্রীপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও আলোচনা সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা  দক্ষিণ সুন্দরপুর পাঁচপুকুরিয়া ইসলামিয়া গাউছিয়া নূরানী হ হেফজখান ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত। মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আন্তঃ  কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন  পঞ্চগড়ে বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাঁস—অভিযুক্ত প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক  হাটহাজারী ফরহাদাবাদ ফটিকছড়ি সীমান্তে বিয়ের প্রস্তুতি বৈঠকে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় খুলনা নগরীতে দোয়া মাহফিল। ফরিদপুর মাঠে পড়ে ছিল মাছ, ব্যবসায়ীর রক্তাক্ত লাশ। দিনাজপুর সদর–৩ আসনে খালেদা জিয়া বিএনপির মনোনীত প্রার্থী

আবারো প্রকাশ্য দিবালোকে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা, তদন্তে পুলিশ।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি দুর্নীতি তালাশ নিউজ টিভি:
  • আপডেট সময় : ০৯:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
দুর্নীতি তালাশ নিউজ টিভি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর রেলস্টেশনের সামনে পূর্ব শত্রুতার জেরে দেলোয়ার মুন্সী (৫০) ও তার ছেলে শাকিল মুন্সীর (২৫) ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনাটি ঘটে।

অভিযোগকারী মৌসুমী আক্তারের বরাতে জানা যায়, সেদিন আদালতে মামলার হাজিরা শেষে দেলোয়ার মুন্সী ও তার ছেলে বাড়ি ফিরছিলেন। রেলস্টেশনের সামনে পৌঁছালে বিবাদী পক্ষের শাহনাজ বেগম, সাইফুল ইসলাম তাঞ্জু, ডালিয়া আক্তারসহ অজ্ঞাতনামা ৪–৫ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপাতে কোপাতে গুরুতর জখম করে।

এ সময় দেলোয়ার মুন্সীর সঙ্গে থাকা টাকা-পয়সা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর দেলোয়ার মুন্সীর পক্ষ থেকে ফরিদপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে থানার এসআই সিরাজ ঘটনাটি তদন্তের দায়িত্ব পান। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে এসআই সিরাজ বলেন, “প্রাথমিক তদন্তে ঘটনাটি সত্য বলে পাওয়া গেছে। তবে আরও বিস্তারিত তদন্ত চলছে।”

বাদীর দাবি, দ্রুত এই ঘটনার নিয়মিত মামলা নেওয়া হোক এবং অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।

স্থানীয়দের মাঝে এ ঘটনার পর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আবারো প্রকাশ্য দিবালোকে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা, তদন্তে পুলিশ।

আপডেট সময় : ০৯:২১:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫