সংবাদ শিরোনাম ::
খুলনায় ট্রেনে কাটা পরে মাদকাসক্ত তোহিদের মৃত্যু।
সরদার সাইদী হাসান বাবু্ (ভ্রাম্যমাণ প্রতিনিধি খুলনা বিভাগ) দুর্নীতি তালাশ নিউজ টিভি।
- আপডেট সময় : ১০:১০:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

খুলনা, ০৩ ডিসেম্বর ২০২৫ (বুধবার) ভোর ৫:৩০ মিনিটে খুলনার মানিকতলা খাদ্য গুদাম সংলগ্ন রেলপথে সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে তোহিদ (কালু) নামে এক মাদকাসক্ত ব্যক্তি নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থল থেকে খবর পেয়ে জিআরও – পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং নিহতের লাশ উদ্ধার করে দৌলতপুর রেলস্টেশনে নিয়ে আসে। বর্তমানে লাশটি দৌলতপুর রেলস্টেশনে রাখা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, মাদকের প্রভাবে থাকার কারণে অহিদ ট্রেনের রেলপথে পড়ে যান। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষায় রয়েছেন কর্তৃপক্ষ।
—

























