আইন যাদের বন্ধু, তারা সৎ—আর যাদের ভয়, তারা অন্যায়ে আবদ্ধ: মানবসভ্যতার জন্য এক চিরন্তন শিক্ষা

মোঃ আইনুল ইসলাম

বিভাগীয় সম্পাদক,

দুর্নীতি তালাশ নিউজ টিভি।

 

✦ বৈশ্বিক শিক্ষামূলক বিশেষ প্রতিবেদন:

 

দুর্নীতি তালাশ নিউজ টিভি | মানবতা, ন্যায় ও বিবেকের পক্ষে

পৃথিবীর সব রাষ্ট্র, সব সভ্যতা এবং সব সমাজের জন্য একটি সত্য চিরকাল অপরিবর্তনীয়—

 

👉 আইন কখনোই সৎ মানুষের শত্রু নয়। আইন শত্রু হয়ে ওঠে কেবল তাদের কাছে, যারা অন্যায়কে স্বাভাবিক করে তোলে।

এই সত্য কোনো দেশের একক অভিজ্ঞতা নয়— এটি মানবসভ্যতার সম্মিলিত শিক্ষা।

 

✦ সৎ মানুষের পরিচয় ভয়ের অনুপস্থিতি, যারা সত্যের পথে চলে,

তারা প্রশাসনকে ভয় পায় না—

কারণ তাদের লুকানোর কিছু নেই।

আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাছে—নিরাপত্তার প্রতীক, ন্যায়ের আশ্বাস, সমাজ রক্ষার অবলম্বন, সৎ মানুষ আইন দেখে শান্তি পায়, আর অসৎ মানুষ আইন দেখেই অস্থির হয়ে ওঠে—এটাই প্রকৃত পার্থক্য।

 

✦ অন্যায়ের সহজ পথ ও ন্যায়ের কঠিন যাত্রা, অন্যায় সবসময় সংখ্যায় বেশি হয়— কারণ অন্যায়ের জন্য সাহস লাগে না, নৈতিকতা লাগে না, আত্মসংযম লাগে না।

 

অন্যদিকে ন্যায়ের পথে চলতে লাগে—১.সাহস, ২.ত্যাগ, ৩.ধৈর্য, ৪.বিশ্বাস, এই কারণেই ইতিহাসে দেখা যায়, ভালো মানুষ কম, কিন্তু অপরিহার্য।

 

✦ ভয়ের সংস্কৃতি ও নীরব সৎ মানুষের বাস্তবতা, অনেক সমাজে একটি নীরব শ্রেণি আছে— সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ মানুষ। তারা অন্যায় দেখে কষ্ট পায়, কিন্তু ১.পরিবার, ২.সন্তান, ৩.সম্মান ৪.নিরাপত্তা, এই চারটি কারণে অনেক সময় নীরব থাকে। এই নীরবতা দুর্বলতা নয়— এটি এক ধরনের চাপা আর্তনাদ, যা আল্লাহর দরবারে দোয়ায় রূপ নেয়—

👉 “হে আল্লাহ, এই সমাজকে রক্ষা করুন।”

 

✦ যারা নীরবতা ভাঙে, তারাই ইতিহাসের চালক, সব সময় কিছু মানুষ থাকেন— যারা নীরবতা মেনে নেন না। তারা—১.কলম ধরেন, ২.সত্য বলেন, ৩.প্রশাসনের সঙ্গে দাঁড়ান, ৪.আইনের পক্ষে কথা বলেন, এই মানুষরাই সমাজের বিবেক, রাষ্ট্রের নৈতিক মেরুদণ্ড।

সংখ্যায় তারা কম, কিন্তু ইতিহাস বদলানোর জন্য

👉 সংখ্যা নয়, অবস্থানই যথেষ্ট।

 

✦ সত্যের বিজয়: কোনো আবেগ নয়, ইতিহাসের রায়, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে ফেরাউনরা হারিয়ে গেছে, নামরুদরা বিলীন হয়েছে, অন্যায়ের সাম্রাজ্য ভেঙে পড়েছে।

১. টিকে আছে সত্য। ২.টিকে আছে ন্যায়। ৩. টিকে আছে সৎ মানুষের নাম। ভালো মানুষের সংখ্যা কম হলেও তাদের বিজয় বিলম্বিত হতে পারে, কিন্তু পরাজয় অসম্ভব—এটাই চিরন্তন সত্য।

 

✦ সাংবাদিকতার নৈতিক দায়ীত্ব

সাংবাদিকতা কেবল খবর নয়—এটি সমাজকে সঠিক দিক দেখানোর দায়ীত্ব। দুর্নীতি তালাশ নিউজ টিভির অবস্থান স্পষ্ট—১.ভয় নয়, সত্য ২.সুবিধা নয়, ন্যায় ৩.চাপ নয়, বিবেক এই নীতির উপর দাঁড়িয়েই

আমরা লিখি, বলি ও দেখাই।

 

✦ শেষ বার্তা (বিশ্বমানবতার প্রতি)

যদি আপনি সৎ হন— আইনকে ভয় করবেন না। যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন— একাই হলেও পিছিয়ে যাবেন না। কারণ— একটি সৎ হৃদয়ই একটি সমাজ বদলানোর জন্য যথেষ্ট।