শাহ শামছুদ্দোহা: রংপুর মহানগরের ১১ নম্বর ওয়ার্ডে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রংপুর মহানগরের ১১ নম্বর ওয়ার্ডের স্থানীয় একটি মাদ্রাসা প্রাঙ্গণে এ নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ শফিকুল, অফিসার ইনচার্জ (ওসি), হাজিরহাট থানা, রংপুর মহানগর।
সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মনিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবু আলম এবং সঞ্চালনা করেন মোহাম্মদ গোলজার হোসেন, সদস্য, আহ্বায়ক কমিটি, মহানগর রংপুর স্বেচ্ছাসেবক দল।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, তরুণ সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.