ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন চাপসার বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয় ১৩ বোতল ভারতীয় মদ। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.