মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পরিকল্পিত আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
২৭ সেপ্টেম্বর রোববার বিকেলে সাড়ে পাঁচটায় উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খুরশিদ আলম মতির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুরতুজা হক অষ্টিন, পৌর বিএনপির নেতা ও সাবেক মেয়র মাহমুদ আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মকলেছার রহমান নবাব, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা এবং বিএনপি নেতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদ।
এ সময় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তাঁরা এ কর্মসূচি পালন করছেন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.