বাগেরহাটের রামপালে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার গৌরম্ভা ও ফয়লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিমল তরফদারের ছেলে মিলন তরফদার (৫২) এবং দেওয়ান গাজির ছেলে মহাসিন গাজীকে আটক করা হয়।
পরে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দণ্ড প্রদান করেন। আদালত মিলন তরফদারকে ২০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মহাসিন গাজীকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে রামপাল উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.