বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রৌশন আরা চৌধুরী অবসর জনীত বিদায় অনুষ্ঠান ব্যাতিক্রমীভাবে পালন হয়েছে।
মিঠামইনে আনুষ্ঠানিক ভাবে কোন বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষিকার বিদায় অনুষ্ঠান এই প্রথম। অনেক শিক্ষক/ শিক্ষিকার অবসর জনীত কারণে বিদায় অনুষ্ঠান হলেও জনপ্রিয় এই প্রধান শিক্ষকা রৌশন আরার সহকর্মীরা তাকে সম্মানজনক বিদায়ের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী, অভিভাবক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিগন , সাংবাদিক সহ পার্শ্ববর্তী উপজেলার শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিঠামইন উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
মিঠামইন উপজেলা শিক্ষা কর্মকর্তা মাফুজ মিয়া ( ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী জান্নাত ইশা, নিরব আহমেদ অংকন ( ছাত্র) , মোঃ তাজুল ইসলাম, ( অভিভাবক) ঝরেশ চন্দ্র দাস,( শিক্ষক) ,মোঃ সাহাবুদ্দিন ( শিক্ষক) ,মোঃ ইয়াকুব আলী (অভিভাবক), নূরে আলম, ( শিক্ষক), উত্তম কুমার দাস ( শিক্ষক ও সাধারণ সম্পাদক উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি) , দেওয়ান জহির ইয়ার চৌধুরী ( সাধারণ সম্পাদক উপজেলার প্রধান শিক্ষক সমিতি) , মোঃ নূরুল আমিন ( সভাপতি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি) , হাবিবা আক্তার রিপা ( শিক্ষিকা), মোঃ শাহরীল আলম তপন ( সভাপতি মিঠামইন বাজার বনিক সমিতি) , এডভোকেট ফরিদ আহমেদ ( সাবেক চেয়ারম্যান মিঠামইন সদর ইউনিয়ন) , আহমেদ আলী চৌধুরী ( সাবেক চেয়ারম্যান মিঠামইন) , ডঃ আব্দুর রহিম ( ইনিস্ট্রাকটার উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র) , মোঃ সাদিকুর রহমান ( উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসেনপুর) , বিদায়ী শিক্ষিকা রৌশন আরা চৌধুরী ( প্রধান শিক্ষক ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) , অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, মাহবুব আলম সিদ্দিকী ( শিক্ষক) ।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী অভিভাবকগনকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন শিক্ষক প্রতিনিধিগন। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও ছাত্র/ ছাত্রীরা অবসর জনীত বিদায় মেনে নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.