কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের অভিযোগে ১৪ যুবককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ আদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। এসময় ৪জনকে ৬ মাস, একজনকে ৩ মাস, একজনকে ১ মাস, ও ৮জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
দন্ড্রপ্রাপ্তরা হলো রুবেল মিয়া(৩৩), বাবুল হোসেন(৩১), ইসরাফিল(২৩), সোহেল রানা(৩০), আলমগীর হোসেন(৩০), হাসিব মিয়া(২২), হারুন অর রশিদ(৩৫), ইমন হোসেন(২৫), শহিদুল ইসলাম(২৪), শান্ত(২২), আল আমিন(২৩), জাহিদ হোসেন(২২), সামিউল আলম(২৬) ও পাশা মিয়া(২০)।পরে দন্ড্র প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক সেবনের সময় ১৪জনকে গ্রেফতার করে পুলিশ। পরে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে প্রত্যেকে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন মাদক সেবনের অভিযোগে ১৪জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.