জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৭০) নামের এক বয়োবৃদ্ধ জেলের ম/র্মা/ন্তি/ক মৃ/ত্যু হয়েছে।
আজ ২ অক্টোবর শুক্রবার ভোররাতে জামালপুর রেলওয়ে থানাধীন সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি হাসিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন নিঃসন্তান ছিলেন এবং তাঁর স্ত্রী একজন মানসিক রোগী। ভিটেমাটি ছাড়া তাঁর কোনো বড় সম্পত্তি ছিল না। হাসিল বিল থেকে প্রতিদিন জাল দিয়ে মাছ ধরে তিনি জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিনও তিনি বিলে মাছ ধরতে যান এবং জাল পেতে রেললাইনের ওপর বসে পড়েন। বার্ধক্যজনিত কারণে তিনি কানেও কম শুনতেন। এ সময় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি চলে এলে অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নি/হ/ত হন।
প্রাথমিকভাবে অজ্ঞাতনামা হিসেবে সংবাদ পাওয়া গেলেও পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.