কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী নুরুল ইসলাম অসুস্থ হয়ে কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে হাসপাতালে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ হোছাইন।
শুক্রবার (৩ অক্টোবর) তিনি কক্সবাজার আল ফুয়াদ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তার চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
মাওলানা মোহাম্মদ হোছাইন- নুরুল ইসলামের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন। পাশাপাশি তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও নুরুল ইসলামের স্বজনরা উপস্থিত ছিলেন।
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নুরুল ইসলামের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.