
গাজীপুরের কালিয়াকৈরে বুধবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৩ মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে রাতেই তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শামসুন নাহার শিলা এ আদেশ দেন।পরে তাদের বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হয়।
দন্ডপ্রাপ্তরা হলো,সজিব, সোহরাব,বিবাশ, মানিক,নুর আলম সহ ২৩ জন।
পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায় বুধবার সন্ধ্যায় পুলিশ বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় উপজেলার সফিপুর, আন্দারমানিক,মৌচাক ও রতনপুর এলাকা থেকে মাদক সেবনের সময় ২৩ যুবককে গ্রেফতার করে উপজেলা সহাকারী কমিশনারের কার্যালয়ে হাজির করলে তাদের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে। এছাড়া মাদক সেবনের দায়ে ২৩জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।কালিয়াকৈরে চোলাই মদসহ গ্রেফতার ৫
কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর মাদক বিরোধী অভিযান চালিয়ে পাচঁজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার মৌচাক কুচাপাড়া থেকে তাদেরে গ্রফতার করা হয়।পরে দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠায় পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো একই এলাকার মনি গোপাল বর্মণের ছেলে দূর্জয় বর্মন(২৫), সুনিল দাসের ছেলে সুশান্ত দাস(৪০), কপিচন্দ্র বর্মনের ছেলে সুজন বর্মন(২৭), নাগর চন্দ্র র্বমনের ছেলে নগেন বর্মন(৩৯) ও ওমর বর্মনের ছেলে প্রেম চন্দ্র বর্মন(২০)।
পুলিশ সূত্র জানায় বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় গোপন চোলাই মদ তৈরি করে আসছে একটি চক্র। এতে মানব দেহের জন্য যেমন ক্ষতিকর তেমনি পরিবেশের জন্য হুমকি সরুপ। এর আগেও কয়েকবার অভিযান চালিয়ে চোলাইমদ তৈরি বন্ধ করলেও ফের আবার তোরা গোপনে কাজ সংগঠিত করে আসছিলো। পরে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এসময় চোলাই মদ তৈরি কারখানা ভেঙ্গে দেয়াসহ ১৭০ লিটার মদ জব্দ করে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন চোলাই মদসহ ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান বস সময় অব্যহত থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.