দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ান ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বড়গ্রাম বিওপির একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
আজ বুধবার ২১ অক্টোবর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বড় গ্রাম বিওপি কতৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ৩০ পিস সহ একজন আসামি আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী হলেন
নামঃ মোঃ আব্দুল হামিদ (৫৫) ,পিতাঃ মৃতঃ শমসের আলী,গ্রামঃ দক্ষিণ বংশীপুর,পোঃ কমলপুর,থানাঃ কোতোয়ালি ,জেলাঃ দিনাজপুর
আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য ২৪০০/- চব্বিশ শত টাকা মাত্র)
ব্যাটালিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান ২১ অক্টোবর বিকেলে প্রেস ব্রিফিং এ তিনি বলেন আটককৃত মাদক কারবারিকে মাদকদ্রব্য সহ থানায় হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি আওতাধীন সীমান্তবর্তী এলাকায় নিয়মিত চোরা চালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.