আজ ২১ অক্টোবর, খুলনার প্রখ্যাত রাজনীতিবিদ, ভাষাসৈনিক, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সফল সভাপতি, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
বর্ষিয়ান এই নেতা ২০২০ সালের ২১ অক্টোবর ৮৬ বছর বয়সে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
*সংক্ষিপ্ত পরিচিতি:*
*পূর্ণনাম:* এম নুরুল ইসলাম (দাদু ভাই)
*জন্ম:* ২ মে ১৯৩৪, খুলনা
*মৃত্যু:* ২১ অক্টোবর ২০২০
*পরিচয়:* রাজনীতিবিদ, ভাষাসৈনিক
*রাজনৈতিক পদবী:* খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা
খুলনার রাজনীতিতে দাদু ভাই ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার অবদান খুলনাবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.