কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা তারনবাড়ি সর্বজনীন দুর্গা মন্দিরে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব-২০২৬।
দুর্গাপূজার শেষ দিনে মন্দির প্রাঙ্গণে সিঁদুর খেলায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। এ সময় ভক্তদের মধ্যে ছিল আনন্দ, আবেগ ও বিদায়ের সুর। পূজার আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের।
দেবী দুর্গার বিদায়লগ্নে ভক্তরা আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা ব্যক্ত করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার বার্তাও বহন করে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.