কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৩ ব্লক ও বাজারসংলগ্ন সি/২ ব্লকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ছোনা মেহের (৫০), জামাল হোছাইন (২৫) ও স্থানীয় বাসিন্দা তৌহিদ (২২)।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাম্পের একটি বাসা থেকে ছোনা মেহের ও জামাল হোছাইনকে গ্রেপ্তার করা হয়। পরে জাদিমুড়া বাজারসংলগ্ন এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়।
ছোনা মেহের ও জামাল হোছাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ধারায় মামলা রয়েছে। অন্যদিকে, তৌহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে গ্রেপ্তার তিনজনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.