‘জাতীয় সাংবাদিক প্রেসক্লাব’-এর ঝিনাইদহ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে জনাব এস. এম. শাহীন রেজা সোহরাব, সাধারণ সম্পাদক হিসেবে জনাব মোঃ রাজু আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে জনাব মোঃ হারুন-অর রশিদ দায়িত্ব পেয়েছেন।
কমিটি ঘোষণা উপলক্ষে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব হাসান ইমরান।
এ সময় নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি এস. এম. শাহীন রেজা সোহরাব, সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর রশিদসহ জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় নবগঠিত জেলা কমিটি ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.