ঝিনাইদহের বাইপাস মোড়, পুলিশ লাইন রোড এলাকায় অবস্থিত ‘আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৬’।
ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন এবং দৈনিক মুক্তি সমাচার ডিএমএস টিভির যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর ২০২৬ খ্রিঃ, শুক্রবার এই সেবা প্রদান করা হবে।
ক্যাম্পে যেসকল অভিজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করবেন:
ডাঃ সোমা রায়: প্রসূতি বিদ্যা, গাইনী ও বন্ধ্যাত্ব রোগে বিশেষ অভিজ্ঞ। (এমবিবিএস – ঢাকা, ডিজিঅ’ – গাইনী ও প্রসূতি, পিজিটি – আল্ট্রা, বিসিএস – স্বাস্থ্য)।
ডাঃ শেখ হাসিব নূর: মেডিসিন, বক্ষব্যাধি, বাতব্যথা, হাঁপানি, ডায়াবেটিস ও হৃদরোগ বিশেষজ্ঞ। (এমবিবিএস, বিসিএস – স্বাস্থ্য, এফসিপিএস – ইন্টারনাল মেডিসিন, রেজিস্ট্রার – খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল)।
ডাঃ রিয়াজ: মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ।
সৌজন্যে ও স্থান:
আয়োজনটির সার্বিক সৌজন্যে রয়েছে আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ঠিকানা: বাইপাস মোড়, আলহেরা মসজিদের উত্তর পাশে, পুলিশ লাইন রোড, ঝিনাইদহ।
যোগাযোগের নম্বর: ০১৭১৪-৬৬৭১৭১, ০১৬০৩-৫৫৫৮১১, ০১৭১৪-৭০০০৬২।
আয়োজকরা জানিয়েছেন, “স্বল্প ব্যয়ে আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা” দিতে এবং সাধারণ ও দুস্থ মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এলাকার আগ্রহী রোগীদের উক্ত দিনে উপস্থিত হয়ে এই বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.