কক্সবাজারের উখিয়ায় যাত্রীসেবা ও বিদেশযাত্রা-সংক্রান্ত সেবা সহজলভ্য করার লক্ষ্যে ‘নেপচুন ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জোহরের নামাজের পর ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরে কামেল মাওলানা আহাম্মদ হোসেন, উখিয়া কলেজের সাবেক অধ্যাপক তহিদুল আলম তহিদ, বিএনপি নেতা সালাম সিকদার, আহাসান উল্লাহ, মো. হাশেম, উখিয়া উপজেলা সি-লাইন মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শামসুল আলম, যিনি ‘পাসপোর্ট শামসু’ নামে পরিচিত, বলেন, “এখন থেকে আপনাদের সেবা নিতে কষ্ট করে কক্সবাজার বা চট্টগ্রামে যেতে হবে না। আপনাদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা সব সময় প্রস্তুত আছি।”
এ সময় উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
স্থানীয় পর্যায়ে সেবা কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি উখিয়ার মানুষের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.