বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে যেকোনো সময় পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের উপকূলের দিকে ধেয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি সোমবারই একই এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
পরবর্তীতে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঝড়টি।
বাংলাদেশে প্রভাব :
সাগরে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রভাবে দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.