চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোঃ আদিল (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত আদিল উপজেলার জয়রামপুর গ্রামের বারুই পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি হাউলি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।গতকাল সোমবার (২৬ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে থানায় কর্মরত এসআই (নিঃ) ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আদিলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর গত সোমবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন জানান, থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারি, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.