হাওরের জনপদ মিঠামইনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তুলতে মাঠে নেমেছেন একদল তরুণ। প্রথম পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে
স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের মিঠামইন উপজেলা টিমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই ৪০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়ে মিঠামইন থানা-সংলগ্ন বাজার নদীর পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় তিনি স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
স্বেচ্ছাসেবীরা জানান, মিঠামইনকে পরিচ্ছন্ন জনপদ হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম একদিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। আগামীতেও ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
এমন মহত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তারা মনে করেন এমন
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী রাসেল মিয়া বলেন, ৪০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়ে মিঠামইন থানা-সংলগ্ন বাজার নদীর পাড়ে পলিথিন প্লাস্টিক ফেলা নানান বর্জ দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে নদীর পাড়ের একটি অংশ ভরাট হয়ে পড়েছিল। মিঠামইনকে পরিচ্ছন্ন রাখতে সব নাগরিকের সচেতনতা জরুরি। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন থাকার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিডি ক্লিনের সহযোগিতায় মিঠামইন বাজারের কাছাকাছি এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। মিঠামইন উপজেলায় আগে বিডি ক্লিনের কোনো কমিটি ছিল না। আমার উদ্যোগে উপজেলা টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রথমবারের মতো সংগঠনটির পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন মিঠামইন গড়তে উপজেলার প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। পরিচ্ছন্নতা শুরু হয় নিজের মানসিকতা থেকে। নিজেদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে চারপাশে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.