পবিত্র কোরআনের আলো সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং মানুষের মাঝে ইসলামী চেতনা ও নৈতিক শিক্ষা বিকাশের প্রত্যয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল।
বালুবাড়ী যুব সমাজের উদ্যোগে আগামী ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার বাদ আসর থেকে দিনাজপুর সদর উপজেলার মধ্য বালুবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ আব্দুল মাজেদ আনসারী, বগুড়া। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ হুমায়ুন কবীর মিলনপুরী, প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল উলুম কওমী মাদরাসা, পার্বতীপুর। এছাড়া তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা মোঃ আব্দুল হামিদ, শিক্ষক, নিউটাউন মাদ্রাসা, দিনাজপুর এবং চতুর্থ বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি আমীর হামযা, খতিব, মধ্যবাড়ী জামে মসজিদ, দিনাজপুর।
মাহফিলে সভাপতিত্ব করবেন মধ্য বালুবাড়ী জামে মসজিদের সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আলহাজ্ব মোঃ মুসলিম উদ্দিন আহমেদ, মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জুয়েলারী অ্যাসোসিয়েশন, দিনাজপুর। মোঃ মকসুদুল হাসান, মোঃ হামিদুল হক, মোঃ আবুল খায়ের, প্রফেসর এস.এম. রিজানুল হক, মোঃ হাসানুজ্জামান উজ্জ্বল, মোঃ মোসাদ্দেক হোসেন, সভাপতি, চাউল কল মালিক গ্রুপ, দিনাজপুর এবং দিনাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা।
মাহফিলের সার্বিক সহযোগিতায় রয়েছেন মধ্য বালুবাড়ী জামে মসজিদের সভাপতি মোঃ সফিকুল হক ছুটু। অনুষ্ঠান উপস্থাপনা করবেন হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন, মুয়াজ্জিন, মধ্য বালুবাড়ী জামে মসজিদ এবং মোঃ হাবিবুর রহমান মানিক, সদস্য, মধ্য বালুবাড়ী জামে মসজিদ।
এছাড়া হামদ ও নাত পরিবেশনায় অংশ নেবে সুরের ক্যানভাস শিল্পী গোষ্ঠী, দিনাজপুর। আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে নারীদের অংশগ্রহণের জন্য পর্দার সঙ্গে পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে মাহফিলের কার্যক্রম দেখারও বিশেষ ব্যবস্থা থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ধর্মীয় আয়োজন মানুষের মাঝে পবিত্র কোরআন সম্পর্কে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে। মাহফিল এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুল হক (বাচ্চু) বালুবাড়ী যুব সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষকে দলে দলে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কোরআনের তাফসীর শ্রবণ এবং দোয়ায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.