কক্সবাজারের টেকনাফে চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ২১ নম্বর চাকমারকুল এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল। শনিবার (৩১ অক্টোবর) রাতে ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বি/০২ ব্লকের একটি শেল্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম রশিদ উল্লাহ (২২)। তিনি ওই ক্যাম্পের বি/০২ ব্লকের ৮৯-এ নম্বর শেল্টারের বাসিন্দা। তার বাবার নাম রহিম উল্লাহ।এপিবিএন সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রশিদ উল্লাহর অবস্থান সম্পর্কে তথ্য পায় এপিবিএন। পরে বিশেষ দলের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে তাকে আটক করেন।পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।পুলিশের মামলাসংক্রান্ত তথ্য অনুযায়ী, রশিদ উল্লাহ টেকনাফ মডেল থানার ১২ আগস্ট ২০২৬ তারিখের ৫০ নম্বর মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি দণ্ডবিধির ৩৮০ ও ৪৫৭ ধারায় করা হয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.