কিশোরগঞ্জের মিঠামইনে নববধূ কে নিয়ে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশা চালকদের হামলায় ১ পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন । শনিবার (৩১ শে অক্টোবর) রাতে উপজেলার কাটখাল বাজারের গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য কাওসার মিয়া কাটখাল পুলিশ ফাঁড়িতে কর্মরত। এ সময় কনের পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ও উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্ৰামের স্বপন মিয়ার সঙ্গে বৈরাঠি ইউনিয়নের মাইজচর জোনাকি আক্তারের বিয়ে হয় । শনিবার দুপুরে বৌভাতের খাওয়া দাওয়া শেষে বর কনে কে নিয়ে কনের স্বজনরা বাড়ি ফিরছিলেন সন্ধ্যার পর কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে পিছন থেকে ছরকাটখাল এলাকার অটোরিকশা চালক দয়াল মিয়া এক স্বজন কে ধাক্কা দেন। এর প্রতিবাদ করতে গেলে দয়াল ও তার সহযোগী অটোচালকরা তাদের উপর হামলা চালান । এতে কনের পরিবারের ১৫ জন আহত হন। খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন । এ সময় হামলাকারীরা পুলিশের উপর ও চড়াও হলে কাওসার মিয়া নামে এক পুলিশ সদস্য আহত হন। কনের স্বজন মোহাম্মদ বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, অটোরিকশা স্ট্যান্ডের সুপার ভাইজার দয়াল মিয়ার নেতৃত্বেই হামলা ও লুটতরাজ চালানো হয়েছে। আহতদের মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে দয়াল মিয়ার স্ত্রী রুপনাহার পাল্টা দাবী করেন, অটোরিকশার হর্ন বাজিয়ে সাইট চাওয়ায় মাইজচরের লোকজন ক্ষিপ্ত হয়ে তার স্বামীর উপর হামলা চালিয়েছে। আহত দয়াল মিয়া কে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাটখাল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক ( এএসআই) আব্দুল গাফফার জানান, ২ পক্ষের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দয়াল মিয়া ও তার লোকজন পুলিশের উপর হামলা চালায় । বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রাতে মিঠামইন থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসেন।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.