মিথ্যা মামলা দিয়ে হয়রানি, ফেসবুকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ ৩১ অক্টোবর (শনিবার) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব চাঞ্চল্যকর অভিযোগ তোলেন পঞ্চগড় পৌর এলাকার দক্ষিণ রাজনগর গ্রামের ভুক্তভোগী তরুণী লিজা আক্তার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিজা আক্তার জানান, তানিসা আক্তার নামের একটি ফেসবুক আইডি ও বিভিন্ন ফেক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তার ছবি এআই দিয়ে বিকৃত করে বিভিন্ন পেজে ছড়িয়ে দিয়ে মানহানি করা হচ্ছে।
লিজা অভিযোগ করেন, ওমর ফারুক নামের এক ব্যক্তি এবং অভিযুক্ত পুলিশ সদস্য আহসান হাবিব ও রুবি আক্তারের মধ্যে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এক পর্যায়ে তারা উধাও হয়ে গিয়ে উল্টো লিজার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন ওই পুলিশ সদস্য তার ভাই—যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এছাড়া সজিব হাসান ও রনি নামের দুই ব্যক্তিও তাকে নানাভাবে হয়রানি করে আসছে।
সংবাদ সম্মেলনে লিজা জানান, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সেনের বাড়ি কলছমা এলাকার মৃত রহমত উল্লাহর মেয়ে রুবি আক্তারের সাথে তিন মাস আগে ফেসবুকে তার পরিচয় হয়। বর্তমানে ওই চক্রটি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে। এ সময় জীবন ও সামাজিক নিরাপত্তার শঙ্কা প্রকাশ করে এবং তার সম্মানহানি ও অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী লিজা আক্তার। সংবাদ সম্মেলনে লিজার বাবা মো.বেলাল হোসেন ও মা ঝর্না বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ,বিষয়ে এ্যডভোকেট আসাদ বলেন.মামলা সংক্রান্ত বিষয়ে আমি তাকে সহযোগিতা করেছি,,
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.