কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) রাত ১টার দিকে টেকনাফ থানাধীন বড়ইতলি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা এলাকায় অভিযান চালান। একপর্যায়ে সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি করে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। ফলে কাউকে আটক করা যায়নি।
জব্দ করা মাদক ও যানবাহনের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.