বগুড়া, ২ নভেম্বর ২০২৬: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার পুরাতন বাজারসংলগ্ন নাগর নদীর সেতুর নিচে এবং চক সুখানগাড়ী এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি অভিযানিক দল এবং দুপচাঁচিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. নাহিদ হোসেন (৪০), পিতা মৃত আনোয়ার হোসেন, সাং বিরকেদার নয়াপাড়া; মো. রবিউল ইসলাম (৪০), পিতা মৃত মনতেজার ইসলাম, সাং চক সুখানগাড়ী; মো. তারেক ফকির (৩৯), পিতা মৃত আমজাদ ফকির, সাং নয়াপাড়া; এবং মো. গোলাপ প্রামাণিক (৫০), পিতা মৃত আব্দুল হাই প্রামাণিক, সাং নয়াপাড়া, দুপচাঁচিয়া, বগুড়া।
ভ্রাম্যমাণ আদালত নাহিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.