ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বাসিন্দাদের জন্য সুখবর। দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বারদ্রোন মিত্র ময়দান থেকে বটতলা পর্যন্ত রাস্তা মেরামত ও ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আজ থেকেই এই রাস্তা সংস্কার প্রকল্পের কাজের শুভ সূচনা করা হয়।
রাস্তার উন্নয়নের কাজ শুরু হওয়ায় এলাকার সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তা সংস্কার ও ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হলে স্থানীয় বাসিন্দা, যানবাহন চালক এবং নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে।
এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এখন সকলের নজর, কবে সম্পূর্ণভাবে কাজ শেষ হয়ে নতুন রূপ পাবে বারদ্রোন মিত্র ময়দান থেকে বটতলা পর্যন্ত এই রাস্তা।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.