
গাজীপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের গুলিতে শ্রমিক আহত/নিহত হবার গুজব প্রচারে সম্প্রতি গাজীপুর জেলার কালিয়াকৈরসহ (মৌচাক, সফিপুর পল্লীবিদ্যুৎ ও চন্দ্রা) বিভিন্ন স্থানে গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে আন্দোলন করে আসছে। চলমান আন্দোলনে সাধারণ শ্রমিকদের আড়ালে কোন দুস্কৃতিকারী ও অশুভ চক্র যাতে কোন প্রকার সহিংসতা, ভাঙচুর, রাষ্ট্রীয় ও জনগণের কোন সম্পদ এবং জনগণের জানমালের কোন প্রকার ক্ষতিসাধন করতে না পারে সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সংযমী, ধৈর্যশীল, নিয়মতান্ত্রিক ও আইনানুগভাবে এমনকি আন্দোলনকারীদের সাথে সরাসরি কোন সংঘাতে লিপ্ত না হয়ে দায়িত্ব পালন করে আসছে। কিন্ত লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ষড়যন্ত্রকারী ব্যক্তি ও গোষ্ঠী তাদের হীনস্বার্থ চরিতার্থ করা ও পুলিশের বিপক্ষে সাধারণ আন্দোলনকারীদের ক্ষেপিয়ে তোলার মানসে পুলিশের গুলিতে আন্দোলনকারী শ্রমিক/ছাত্র আহত/নিহত হবার মতো গুজব প্রচার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া। বাস্তবে গাজীপুর জেলায় গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের পক্ষ থেকে গুলি বর্ষণ এবং তার প্রেক্ষিতে কোন আন্দোলনকারী আহত/নিহত হবার ঘটনা ঘটেনি। সুতরাং আন্দোলনকারী শ্রমিক ও সাধারণ জনগণকে কোন প্রকার গুজব ও অপপ্রচারে কান না দেবার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সাথে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবীতে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ইতোমধ্যে মজুরী বোর্ড গঠন করার মাধ্যমে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবীকে আমলে নিয়েছে।
এমতাবস্থায়, দুস্কৃতিকারীদের প্ররোচনা ও উস্কানীতে আন্দোলনের নামে জালাও পোড়াও ও সহিংস ঘটনা ঘটানো থেকে বিরত থেকে নিজ নিজ কাজে মনোনিবেশ করার জন্য সকল শ্রমিক ও সাধারণ জনগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বাংলাদেশ পুলিশ সকল নাগরিকের আইনানুগ ও নিয়মতান্ত্রিক কার্যক্রমে পাশে থাকবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.