রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়ে উচ্চ বিদ্যালয় হিসেবে পাঠদানের অনুমতি লাভ করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব এইচ. এম. মাহাবুবুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মো. তাইফুর রহমান, সাবেক সভাপতি, মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয় এবং পরিচালক, চেম্বার অব কমার্স, রংপুর।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নির্মল চন্দ্র বর্মন, বিদ্যালয়ের দাতা সদস্য, প্রতিষ্ঠালগ্নের সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হিসেবে অনুমতি লাভ করায় শিক্ষার্থীদের জন্য উচ্চতর শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তাঁরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয়ের প্রধান ফটকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের নতুন এই অগ্রযাত্রাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজনে: শিক্ষক-কর্মচারীবৃন্দ, মুরাদ দর্প নারায়ণপুর উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.