নোয়াখালীতে সিএনজিচালিত অটোরিকশায় করে গাঁজা পরিবহনের সময় ফাতেমা আফরিন মনি (৩৫) নামে এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে জেলার সুধারাম মডেল থানাধীন অশ্বদিয়া ওয়াবদার পোল বাজারে জিয়া ফার্মেসির সামনে সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন মো. সুমন (৩৪)। ফাতেমা আফরিন মনি নোয়াখালী পৌরসভার সাহাপুর এলাকার বাসিন্দা এবং সুমন বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের মাধবসিংহ এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.