দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান (আরআরএমইপি-)’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক নারী কর্মী নিয়োগের সাক্ষাৎকার প্রক্রিয়া অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে সম্পন্ন হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়নে প্রতিটিতে ১০ জন করে মোট ৭০ জন সুবিধাবঞ্চিত ও দুস্থ নারীকে এই প্রকল্পের আওতায় নিয়োগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর)শুরু হয়ে (বুধবার) ৪ নভেম্বর বিকেল পর্যন্ত উপজেলার এলুয়ারী, আলাদীপুর, কাজীহাল, বেতদিঘী, খয়েরবাড়ী, দৌলতপুর এবং শিবনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নির্ধারিত সময়সূচী অনুযায়ী একাধিক প্রার্থী যেখানে ছিল সেখানে লটারির মাধ্যমে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার বিপুল সংখ্যক যোগ্য নারী প্রার্থী অংশ নেন।
নিয়োগ প্রক্রিয়া ও এর লক্ষ্য সম্পর্কে ফুলবাড়ী উপজেলার উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম বলেন
"মাননীয় প্রধানমন্ত্রীর গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং নারী ক্ষমতায়নের যে যুগান্তকারী লক্ষ্য, তারই ধারাবাহিকতায় এই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নে প্রকৃত অসচ্ছল, দুস্থ, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের অগ্রাধিকার দিয়েছিযাতে তারা
গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার অনিয়ম বা আর্থিক লেনদেনের সুযোগ রাখা হয়নি। নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে আমরা উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ দিয়েছি।
সুষ্ঠু পরিবেশে আমরা এই কার্যক্রম শেষ করতে পেরে অত্যন্ত আনন্দিত।"
উল্লেখ্য, নির্বাচিত এই নারী কর্মীরা জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৯ পর্যন্ত দীর্ঘ মেয়াদে গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও মাটির কাজের মাধ্যমে নিজেদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার সুযোগ পাবেন, যা স্থানীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.