কিশোরগঞ্জের ইটনা থানার এলংজুড়ি ইউনিয়নের কাটটেঙ্গর গ্ৰামের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হান্নান মিয়ার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ভবনের নিচতলায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকাল ৩ টায় লুকিয়ে থাকা ১৭ মামলার আসামি হযরত আলী (৩৫) , কে অস্ত্র সহ গ্ৰেফতার করা হয়। সে হাওরের কুখ্যাত ডাকাত সর্দার। তার বাড়ি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্ৰামে সে মৃত মগল মিয়ার পুত্র। পুলিশের প্রাথমিক তথ্য ও পিসি/পিআর পর্যালোচনায় তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতী , চুরি ও নারী অপহরণ সহ ১৭ টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
ইটনা থানার ওসি হাবিবুল্লাহ খান জানান, গ্ৰেফতারকৃত হযরতের নিকট থেকে ২ টি রামদা , ২ টি ছুরি উদ্ধার করা হয়। গ্ৰেফতারকৃত হযরতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.