বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
নেতাকর্মীদের বক্তব্য সূত্রে জানা যায়, বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় চন্দ্রা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গতকাল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকসী ও সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লা, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম বেলায়েত হোসেন বিল্লাল ও সদস্য সচিব মহসিন মোল্লা।
এছাড়াও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক সৌরভ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন ও আশরাফুল মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী কবির চৌধুরী ও আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ ও রিপন বাবু উপস্থিত ছিলেন।
মিছিলে আরও অংশ নেন ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরীফ আহমেদ, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম ও সদস্য সচিব সোহাগ এবং স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.