মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রলার ঘাটে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে রিনা আক্তার (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার দেওয়ান বাজার ট্রলার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মদন পৌরসভার সুরুজ্জামানের সঙ্গে মাঘান গ্রামের তামান্নার বিয়ের পর বরযাত্রী নিয়ে ট্রলার ঘাটে পৌঁছালে ট্রলারের জেনারেটরের ইঞ্জিনে রিনা আক্তারের বোরকা ও চুল পেঁচিয়ে যায়।এতে সে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম বলেন, ‘ঘটনার কথা শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.