নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় ওই রাতেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পঞ্চগড় শহরের পার্টি সেন্টারে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদ নির্ধারণ করা হয়। সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইভাবে আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—মোঃ সোয়েব আলী সবুজ, সিনিয়র সহ-সভাপতি; মোঃ এনামুল হক, সহ-সভাপতি; মোঃ রহিম আব্দুর রহিম, সহ-সভাপতি; মোঃ শাহজালাল, সহ-সভাপতি; মোঃ একরামুল হক মুন্না, সহ-সম্পাদক; মোঃ রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক; এস.এম. সাদেকুজ্জামান সয়েল, অর্থবিষয়ক সম্পাদক; মোঃ জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক; মোঃ রেজাউর রহমান মীম, প্রচার সম্পাদক; এম.এ. তোয়ালেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক; মোঃ নুরুজ্জামান রতন, আইনবিষয়ক সম্পাদক; মোঃ রাকিব হাসান, ক্রীড়া সম্পাদক; মোঃ আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক; মোঃ আব্দুল্লাহীল কাফী, সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সম্পাদক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওমর ফারুক, মোঃ মাজেদুল ইসলাম আকাশ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মওদুদ আহম্মেদ, মোঃ ইরাক, মোঃ মাইনুল ইসলাম, মোঃ জাকারিয়া ইসলাম সবুজ, মোঃ নাজমুস সাকিব মুন ও মোঃ নাজমুল হক।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ডিজার হোসেন বাদশা দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই আস্থা আমার কাছে একটি বড় আমানত। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেদ বলেন, “সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। সম্মান ও মর্যাদার মালিক একমাত্র তিনিই। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সকল সাংবাদিক সহকর্মী ও প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যের বিকাশে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাবকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.