মোঃ নয়ন আলী, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মিলের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, উৎপাদন ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এ সময় মিলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে মিলের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পঞ্চগড়ের কৃষি, আখচাষি এবং শিল্পখাতের উন্নয়নে সুগার মিলের ভূমিকা আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, পঞ্চগড় সুগার মিল জেলার কৃষক, শ্রমজীবী মানুষ ও স্থানীয় অর্থনীতির সঙ্গে গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত। মিলটির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার মাধ্যমে কৃষক ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
পরিদর্শন শেষে তিনি পঞ্চগড়ের উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.