সাদ্দাম হোসেন সাজ্জাদ, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে লেদা রোহিঙ্গা ক্যাম্প-২৪-এ রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের অংশগ্রহণে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘Youth-Led Dialogue for Peaceful Coexistence: Camp & Host Community Youth Peacebuilders with Camp-In-Charge’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্যাম্প-২৪-এর ক্যাম্প-ইন-চার্জ (CIC) গোলাম ফারুক। বক্তব্য দেন ক্যাম্পের CMO শাহেদুল ইসলাম, পিস চ্যাম্পিয়ন মোহাম্মদ ইরফাত, স্থানীয় সংস্থা SHY Society-এর প্রতিনিধি মোহাম্মদ বোরহান উদ্দিন, পিস চ্যাম্পিয়ন সাগরিকা, পিস বিল্ডার মিনারা আক্তার এবং লেদা নাফ পিস ক্যাফের পিস চ্যাম্পিয়ন আব্দুর রহমান।
বক্তারা তরুণদের শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও শান্তিপূর্ণ সহাবস্থান আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পিস বিল্ডার মোহাম্মদ সোহেল।
আলোচনা সভা শেষে ক্যাম্প-২৪ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নাফ ইয়ুথ পিস ক্যাফে কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রোহিঙ্গা ও বাংলা গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিল্পী অংশ নেন।
আয়োজনে ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীর দুই শতাধিক ইয়ুথ পিসবিল্ডার অংশ নেন। পরে অংশগ্রহণকারীদের নাশতা পরিবেশন করা হয়।
Office Address: House-969, Floor-3, Road No-15, Avenue-2, DOHS, Mirpur, Dhaka-1216. Hotline: 01713780618, W/A No:01713780618, Gmail: dtntv79@gmail.com.
Copyright © 2026 Durniti Talash News Tv. All rights reserved.