শফিকুল ইসলাম, কালিয়াকৈর:
৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে বুধবার বিকালে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী নেতা মোঃ খাত্তাব মোল্লার নেতৃত্বে ঝটিকা মিছিল বের করে ।’জয় বাংলা’ স্লোগান দিলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় ।

এসময় আশেপাশের লোকজন মোবাইল ফোনের ভিডিও ধারণ করেন ও সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে খাত্তাব মোল্লা আত্নগোপনে ছিলেন।

ধারণা করা হয়, কালিয়াকৈর উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি এবং পৌর আওয়ামী যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আশরাফুল ইসলাম স্বাক্ষরিত দুটি কমিটি অনুমোদন দেয়া হয় এবং কমিটি দুটির নামের তালিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়।

এই কমিটি দুটির সমর্থনে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু সংখ্যক নেতা কর্মী হঠাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঝটিকা মিছিল বের করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জানান, খাত্তাব মোল্লার নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। দ্রুত ঘটনাস্থলে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে পৌর যুবলীগের কমিটি ঘোষণা ও ঝটিকা মিছিল

মেধা নয়, মনুষ্যত্বই মানুষের প্রকৃত পরিচয়

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

পর্যাপ্ত ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক রোগ

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

১০