সরদার সাইদী হাসান বাবু, খুলনা:
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৫ জন

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঐক্য ও সাংগঠনিক শক্তি সুদৃঢ় করার অঙ্গীকার সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দলের ঐক্য বজায় রাখা এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিয়া হল চত্বর (শিববাড়ি) এলাকায় খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

আরও পড়ুন:

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

ইরান যুদ্ধ নিয়ে সামরিক বাহিনীর কাছে কোণঠাসা ট্রাম্পের মন্ত্রী!

আজকে আমি আপনাদের নিশ্চয়ই মনে কোনো কষ্ট দেইনি

 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দলের ৪৮ বছরের ইতিহাস দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার ইতিহাস। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও মাননীয় হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান শফিকুল ইসলাম মনা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন’র সঞ্চালনায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে সামিল হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজাদপুরবাসীর আস্থা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সাবরিনা

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে খাবার সরবরাহে অনিয়ম পরিদর্শনে এমপি

খুলনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি

দাগহীন আলু কীভাবে চিনবেন, সংরক্ষণের উপায়

ঘুম ভাঙতেই শুকিয়ে যাচ্ছে মুখ

পর্যাপ্ত ঘুমের অভাবে হতে পারে যেসব মারাত্মক রোগ

ইফতারের পর শরীরের ক্লান্তিভাব দূর করবেন যেভাবে