দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচনের পদ্ধতি তুলে ধরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
প্রেস কনফারেন্সে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে কার্যক্রমের উদ্বোধন ঘোষনা করেন। তিনি ভিডিও কনফারেন্সের বক্তব্যে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত সাংবাদিকেরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন এবং স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রশ্নের উত্তর দেন এবং কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রেস কনফারেন্সে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে দারুল ইসলাম চৌধুরী, মর্তুজা হক অষ্টিন, মো. জুলফিকার আলী, আবদুল মজিদ মণ্ডল, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নজমুল হক নাজিম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মোস্তাফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন আলী, উপজেলা সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহারা খাতুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন