সাদ্দাম হোসেন সাজ্জাদ:
২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮৪ লিটার বাংলা চোলাই মদ, একটি অটোরিকশা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

 

বুধবার (২৫ নভেম্বর) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজিবি জানায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কেয়ারী ঘাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুটি বস্তা বহনকারী এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ৪৫ লিটার বাংলা চোলাই মদ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

অন্যদিকে, বুধবার বেলা ১১টার দিকে দমদমিয়া বিওপি সংলগ্ন চেকপোস্টে কে-৯ ডগ ‘বার্লিন’-এর সহায়তায় ঠেংখালী থেকে টেকনাফগামী একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার সিটের ভেতরে লুকানো ৩৯ লিটার বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি অটোরিকশা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক ও তাঁর সহযোগীকে আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার নুরুল আমিন (৩০) এবং উখিয়ার তেলখোলা এলাকার আরাফাত হোসেন (১৯) ও রিদুয়ানুল করিম (১৯)।

 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল, বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি ও চেকপোস্টে তল্লাশি অব্যাহত রয়েছে।

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দ করা মালামালসহ তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

১

ভুলে যেয়ো না আমায় ! ভালোবাসা ও স্মৃতির প্রতীক Forget-me-not ফুল

২

জুমার দিন ও জুমার নামাজের গুরুত্ব

৩

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৮৪ লিটার চোলাই মদ জব্দ, আটক ৩

৪

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আবারও বেপরোয়া শ্যামনগর যুবদল নেতা হাবিবুল্লাহ

৫

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

৬

কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

৭

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

৮

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৯

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

১০

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

১১

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

১২

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৩

সীমান্তবর্তী বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস 

১৪

মিঠামইনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

১৬

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

১৭

আশুলিয়ায় মাদ্রাসার মাহফিলে চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ

১৮

বগুড়ায় শীতার্তদের পাশে ‘আশা’: জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

১৯

স্ত্রীর বাঁশের পিটুনিতে প্রাণ গেলো স্বামীর

২০