মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
২৬ নভেম্বর ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ রয়েছে। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা।

 

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারী ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানস্থলে তল্লাশী চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারী ও অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

 

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারী, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না।

 

তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন

১

নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

২

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নোয়াখালীতে আলোচনা সভা

৩

হরিপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক উদ্ধার

৪

বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মাকে চাকরি দিলেন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

৫

সান্তাহার টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

৬

সীমান্তবর্তী বেকার যুবকদের বিজিবির প্রশিক্ষণ শেষে সনদপত্র ও ইলেকট্রিক টুলস 

৭

মিঠামইনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮

কালীগঞ্জে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

৯

ময়মনসিংহের গফরগাঁওয়ের সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়

১০

আশুলিয়ায় মাদ্রাসার মাহফিলে চাঁদা আদায় ও আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ

১১

বগুড়ায় শীতার্তদের পাশে ‘আশা’: জেলা প্রশাসকের কাছে ২০০ কম্বল হস্তান্তর

১২

স্ত্রীর বাঁশের পিটুনিতে প্রাণ গেলো স্বামীর

১৩

আট বছর পর ২৮ নভেম্বর বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে ভোটার ৬০ হাজার ৪৮২

১৪

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৬

মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পীরগঞ্জ সীমান্তে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার

১৭

রামপালে সুফলভোগী সদস্য চারজন মহিলাকে স্বাস্থ্যসেবার উপকরণ বিতরণ

১৮

নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার ভ্যানরিকশা প্রচারাভিযান বাগেরহাটে

১৯

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা ও শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জেলা প্রশাসকের

২০