“রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বর্ণাঢ্য র্যালির প্রাণীসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রাণীসম্পদ হাসপাতালের ভেটেরিনারি সার্জন মো. শাখাওয়াত হোসেন, পিআইও জিএম সাইফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এমএ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক লায়লা সুলতানা প্রমুখ। আলোচনা সভায় খামারীদের সহজ শর্তে ঋন, বিশেষ প্রণোদনা ও পর্যাপ্ত পরিমাণে সরকারি ঔষধ ও চিকিৎসা সেবা বৃদ্ধি দাবী করেন খামারিরা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিবেশবান্ধব খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার চেষ্টা করা হবে। খামারের নিচের পানিতে মাছ চাষ বন্ধ করে মুরগীর মল পরিবেশ সম্মতভাবে ডাম্পিং করতে হবে। অবশ্যই স্বাস্থ্য বিধি মানতে হবে।
No tags found for this post.
মন্তব্য করুন