গাজীপুরের কালিয়াকৈরে খেলতে গিয়ে পানিতে ডুবে এক খ্রীষ্টান শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গোয়াল বাথান এলাকায় বাংলাদেশ এ্যাডমিনিষ্টি মিশনারী একাডেমির ভিতর চার্যের পাশে পুকুরে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুটি তার পরিবারের সাথেই মিশনারীর ভিতরে বসবাস করতো।
নিহত এভরী টুটু(৩) হলো চাপাইনবাব গঞ্জের নাচোল উপজেলার মোহানিয়ান গ্রামের অজ্ঞু টুটুর ছেলে। তার পিতা ওই একাডেমির শিক্ষক ও মা নার্স। এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন থানা পুলিশ।
মিশনারী একাডেমি ও পুলিশ সূত্র জানায় দুপুরে শিশুটি মিশনারীর চার্যের পাশে বন্ধুদের সাথে খেলাধুলা করছিলো। এসময় অসাবধানতা বসত শিশুটি পাশের একটি পুকুরে পড়ে যায়। এসময় অন্যান শিশুদের চিৎকারে আসে পাশের লোকজন এসে শিশুটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এদিকে শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে যায় শিশুটির পরিবার।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়েছি।সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন